শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৪:১৮ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজের ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর, সিরাজের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি

জাবেদ হোসাইন : বুধবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইন এ আদেশ দেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক মো. শাহ আলম জানান, নুসরাত হত্যা মামলার তদন্তের স্বার্থে প্রধান আসামি সিরাজ উদ দৌলাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় আদালতে তার কেনো আইনজীবী ছিলেন না। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ এপ্রিল অধ্যক্ষ সিরাজ উদ দৌলার ১০ দিনের রিমান্ড চাইলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহমেদ।

আলোচিত এ মামলা এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও পিবিআই।এ মামলায় মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১২ জন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়