শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০১:২৬ রাত
আপডেট : ২৩ মে, ২০১৯, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলাপুর টিকিটিং সার্ভার রুমে দুদকের অভিযান

ইসমাঈল হুসাইন ইমু : অনলাইনে টিকিট পেতে ভোগান্তির অভিযোগ পেয়ে কমলাপুরে অনলাইন টিকিটিং সিস্টেমের সার্ভার রুমে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকাল ১০টার দিকে দুর্নীতি দমন কমিশনের তিন সদস্যের একটি টিম কমলাপুরে যায়। এ টিমের প্রধান দুদকের সহকারী পরিচালক আলমগীর হোসেন।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য সাংবাদিকদের বলেন, অনলাইন টিকিটিং সিস্টেমের সার্ভারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে দুদক টিম। টিকিট সংগ্রকারীদের কাছ থেকে অভিযোগ পেয়ে দুদক অভিযান চালিয়েছে। অনলাইন টিকিটিং সিস্টেমের সার্ভারের কর্মকর্তারা বলেছেন, সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। তাই টিকিট পেতে একটু সমস্যা হচ্ছে। সার্ভার ডেভেলেপমেন্টের কাজ চলছে। দুদক বলেছে কোনো কালোবাজারি না হয়, সে দিকে সতর্ক থাকবে। কালোবাজারি হলে পদক্ষেপ নেওয়া হবে। দুদক শুধু অনলাইন টিকিটিং সিস্টেম দেখছে না, সার্বিক দিক দেখছে। সেসব নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

এদিকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি বুধবার শুরু হয়েছে। এদিন সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনসহ পাঁচটি স্থান থেকে বিক্রি করা হচ্ছে আগাম টিকিট। পাশাপাশি এই প্রথমবারের মতো মোবাইল অ্যাপ থেকেও ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।

  • সর্বশেষ