শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৫:২৬ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি প্রদান

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি : বান্দরবানের লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬ শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে উদ্দীপনামূলক বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই বৃত্তির সম্মাননার অর্থ প্রদান করা হয়।

বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীর হাতে সম্মাননা অর্থ তুলে দেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল ও উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন, থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মাহবুবুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, মিন্টু কুমার সেন ও ছাচিংপ্রু মার্মা প্রমুখ।

জিপিএ ৫ প্রাপ্ত ছাত্ররা হলো- অজয় দাশ, হায়দার হোসেন, তাসনিম আহমেদ তামজিদ, আব্দুর রহিম তানজিদ, থুইসিং থোয়াই মার্মা, তামজিদুল ইসলাম। অনুষ্ঠানে আগামী বছর এস.এস.সি পরীক্ষার্থী ১৫ জনকে ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এ শিক্ষার্থীরা হলো- উম্মে হাবিবা মুক্তা, কৌশিক দাশ, মেজবাউল ইসলাম, উবাহাই মার্মা, রবিউল হোসেন, শুভাষিশ দাশ নিলয়, সানজিদা আক্তার, নাজমাউল হুসনা, তাহমিদা তারান্নুম মাহি, আতকিয়া মাইমুনা ইসমি, অনিক দেবনাথ জয়, অনন্যা কারণ, শামিমা জান্নাত, রুবিনা আক্তার ও উজ্জ্বল দাশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়