শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০২:৫১ রাত
আপডেট : ২২ মে, ২০১৯, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় দুই  উপজেলায় ১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  আসন্ন পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ার দু’টি উপজেলায় ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার স্ব স্ব উপজেলার রিটার্নিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ মে এবং প্রত্যাহারের শেষ দিন ৩০ মে।

এর মধ্যে বিজয়নগর উপজেলা থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসিমা লুৎফুর রহমানসহ চারজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে বাঞ্ছারামপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলাস বকুল ভূঁইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জলি আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার ও বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

১৮ জুন পঞ্চম ও শেষ ধাপে দেশের অন্যান্য উপজেলার মতো বিজয়নগর ও বাঞ্ছারামপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ