শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ১০:৫৪ দুপুর
আপডেট : ২২ মে, ২০১৯, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট শেষ হতেই ভারতে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম

মুসবা তিন্নি : ভারতে ভোট পর্ব শেষ হওয়ার একদিন পর সোমবার থেকে পর পর দু’দিন বাড়লো পেট্রল-ডিজেলের দর। ভোট পর্বে কোনও কোনও দিন ওই দুই জ্বালানির দর বাড়লেও অনেক দিনই আবার তা অপরিবর্তিত থেকেছে অথবা কমেছে। আনন্দবাজার

ইন্ডিয়ান অয়েল (আইওসি) সূত্রের খবর, কলকাতায় মঙ্গলবার পেট্রল ও ডিজেলের দর সোমবারের তুলনায় লিটার পিছু যথাক্রমে ৫ ও ১০ পয়সা বেড়ে হয়েছে ৭৩.২৪ টাকা ও ৬৭.৯৬ টাকা। সোমবার তা বেড়েছিলো যথাক্রমে ৮ ও ১৫ পয়সা। এর আগে গত ৪ মে শেষ বার একই সঙ্গে দুই জ্বালানির দাম বেড়েছিল। লোকসভার ভোটগ্রহণ শুরু হয়েছিল গত ১১ এপ্রিল। ১২, ১৪, ২৫ এবং ৩০ এপ্রিলও দু’টি জ্বালানির দাম একসঙ্গে বেড়েছিলো। তবে ৯ মে থেকে ছ’দিনে পেট্রল ও ডিজেল লিটারে মোট যথাক্রমে ১.৬৩ টাকা ও ৭১ পয়সা কমে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ