শিরোনাম
◈ ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা–কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির ঘোষণা হাইকোর্টের ◈ বাংলা‌দে‌শের কা‌ছে টেস্ট হা‌রের পর পাকিস্তান দলকে আইসি‌সি মোটা অঙ্কের জরিমানা কর‌লো ◈ হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু ◈ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে ধ্বংস হচ্ছে ফসল, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন ◈ মিসাইল ছোড়া ছাড়াই ইরান চুক্তি সফল করেছিলাম: বারাক ওবামা ◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও) ◈ উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ◈ সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ◈ মোদি কেন ভারতীয়দের এক বছর সোনা না কেনার আহ্বান জানালেন? ◈ বিশ্বকাপ দেখতে ফুটবল সমর্থকদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফিরলেন ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি

আবুল বাশার নূরু : সাগর পথে অবৈধভাবে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ভ‚মধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় জীবিত ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে তারা ঢাকায় হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) তত্ত্বাবধায়নে ও রেড ক্রিসেন্টের সহযোগিতায় তারা দেশে ফিরেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কে কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, তারা ভোর ৫টা ৫০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১২ বিমানে করে দেশে পৌঁছান। তাদের সঙ্গে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন।

রেড ক্রিসেন্টের ঢাকা সদর দফতরের অ্যাডমিনেস্ট্রেটর (পারিবারিক পুনঃযোগাযোগ স্থাপন বিভাগ) নাজমুল হক বলেন, ভ‚মধ্যসাগরে ৯ ও ১০ মে পরপর দু’টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। দুইদিনই নৌকায় বাংলাদেশি নাগরিক ছিল। ৯ মে যে নৌকাটি ডুবে যায় সেটিতে অভিবাসী ছিল ৮১ জন। এই নৌকাটি ভ‚মধ্যসাগরে ছাড়ার ৮-১০ ঘণ্টা পর অর্থাৎ শুক্রবার রাতে আরেকটি নৌকা ছেড়ে দেয় দালালরা। সেটিতে অভিবাসী ছিল ৫৭ জন। ওই নৌকায় থাকা বাংলাদেশিরা জানিয়েছেন, তারা ইতালির উপক‚লে চলে গিয়েছিল। উপক‚লের কাছাকাছি যাওয়ার পর তাদের নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এরপর তারা স্রোতে ভাসতে ভাসতে ফের মাঝ সমুদ্রে চলে আসে। নৌকাটি এক পর্যায়ে ডুবে যায়। তখন তিউনিশিয়ার নেভি ও জেলেরা ১৫ জন বাংলাদেশিকে উদ্ধার করে। রেড ক্রিসেন্ট তাদের চিকিৎসা দেয়। আইএমও তাদের নিয়ে কাজ শুরু করে। শেষের নৌকার অভিবাসীরাই আজকে ফিরেছেন।

ফিরে আসা ব্যক্তিদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করছে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়