শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৯:১২ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের পরে টিকিট ছাড়া গণপরিবহনে ওঠা যাবে না, জানালেন মেয়র সাঈদ খোকন

সুজিৎ নন্দী : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, রাজধানীতে টিকিট ছাড়া গণপরিবহন টিকেট ছাড়া যাত্রী চলাচল করতে পারবে না। এতে করে বিদ্যমান যে বাস সংকট এবং যাত্রীদের দুর্ভোগ সেটির অবসান হবে। তিনি বলেন, ডিটিসি, বিআরটিএ, বিআরটিসি, ডিএসসিসি ও ডিএনসিসি এবং পরিবহন মালিকদের সমন্বয়ে বাসের টিকিট এবং কাউন্টার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ে পরিদর্শন করে পরিকল্পনা হাতে নেওয়া হবে। ঈদের পরেই নতুন এ নিয়ম কার্যকর হবে।

সোমবার বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডিএসসিসির মেয়র এ কথা বলেন। তিনি বলেন, ঈদের পরপরই যাতে এ ব্যবস্থা কার্যকর করা যায় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে সড়কের জায়গা বেদখল যাতে না হয় সেজন্য সব পরিবহনের টিকিট কাউন্টার এক স্থানে হবে বলে তিনি জানান।

মেয়র আরও বলেন, বৈঠকে আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৭ মে থেকে রাজধানীর উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু হবে, যা এরই মধ্যে ধানমন্ডি এলাকায় চালু হয়েছে। উত্তরায় চালু হওয়ার পর মতিঝিল ও সদরঘাট এলাকায়ও চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে। এর ফলে এসব এলাকার রিকশাসহ যেসব পরিবহন যানজট সৃষ্টি করে সেগুলো অপসারণ হয়ে যাবে।

ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে সভায় ডিএমপি প্রতিনিধি, বিআরটিসি, রাজউক, বিআরটিএ কর্মকর্তাসহ মহানগরীর বাস মালিক সমিতির নেতারা ও গণপরিবহন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়