শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ১১:২১ দুপুর
আপডেট : ২০ মে, ২০১৯, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে কমছে তৃণমূল আর বাড়ছে বিজেপি, ইঙ্গিত সমীক্ষায় সাংবাদিদের বিরুদ্ধে দালালির অভিযোগ মমতার

মৌরী সিদ্দিকা : পশ্চিমবঙ্গ লোকসভায় তৃণমূলের আসন সংখ্যা বেশ কিছু কমতে চলেছে বলে বিভিন্ন বুথ-ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে। রাজ্যে বিজেপির আসন যথেষ্ট বৃদ্ধির লক্ষণও সেখানে স্পষ্ট। গত বারের থেকেও কমতে পারে কংগ্রেসের আসন। বাম সম্ভবত একটিও পাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই সব সমীক্ষাকে নস্যাৎ করে বলেন, ‘মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং বিরোধী-জোট যাতে সক্রিয় হতে না পারে, সে জন্য এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে। বিজেপি হারছেই।’ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমারা যেমন বলেছিলাম বুথ-ফেরত সমীক্ষায় তারই ইঙ্গিত মিলছে। আসল ফল আরও ভাল হবে।’ - আনন্দবাজার

অন্য দিকে, কার্যত মমতার সুরেই আর কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘বিরোধী ঐক্য যাতে দানা না বাঁধতে পারে, তার জন্যই সমীক্ষার ফল এই রকম।’ সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘বুথ ফেরত সমীক্ষা নিয়ে ভাবার দরকার নেই। আসল গণনার দিকে মন দিয়ে শেষ পর্যন্ত লড়তে হবে।’

রবিবার শেষ পর্বের ভোট মেটার পরেই বিভিন্ন সংস্থার বুথ-ফেরত সমীক্ষার ফলাফল সামনে আসে। তার সব কটিতেই দেখা যায় তৃণমূল তার গতবারের ৩৪ টি আসন ধরে রাখতে পারছে না। এবিপি আনন্দ-নিয়েলসেন-এর সমীক্ষা অনুযায়ী, তৃণম‚ল পেতে পারে ২৪টি আসন। বিজেপি ১৬ টি। কংগ্রেস গতবারের চারটি আসন থেকে কমে দুটি আসন পেতে পারে। তবে বামকে এই সমীক্ষা একটি আসনও দেয়নি।

এই ধরনের সমীক্ষা অবশ্য কখনওই শেষ কথা বলে না। বহু সময়ে বাস্তব ফল যে সমীক্ষার সঙ্গে মেলে না, তা-ও প্রমাণিত। যেমন ২০১৪ সালের লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষায় তৃণমূল ২৪টি আসন পেতে পারে বলে এবিপি আনন্দ-নিয়েলসেনের সমীক্ষায় ইঙ্গিত ছিল। বাস্তবে তা দাঁড়ায় ৩৪টিতে। ওই সমীক্ষা বামেদের দিয়েছিল ১২টি আসন। শেষ পর্যন্ত সিপিএম মাত্র ২টি আসনে জেতে। তবু, সাধারণ প্রবণতা হিসেবে এই ধরনের সমীক্ষা স্বীকৃত। তারই ভিত্তিতে এ বারের ফলাফলের আগাম আভাস।

সমীক্ষার সামগ্রিক ফলাফল সম্পর্কে মমতা বলেন, ‘এটা নরেন্দ্র মোদীর গেমপ্ল্যান। ইভিএম বদলের জন্য বিজেপির ষড়যন্ত্র। নিফটির টাকা কেউ না কেউ ছড়িয়েছে প্রচারে। এটা অনেকেই জানেন। শেয়ার বাজার চাঙ্গা হতে পারে, সে জন্য এ ধরনের সমীক্ষা-রিপোর্ট দেওয়া হয়েছে। সব ক’টি সংবাদমাধ্যমই মোদীর দালালি করেছে। তাই একেবারে মিথ্যা এই বুথ ফেরত সমীক্ষা।

  • সর্বশেষ