শিরোনাম
◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৭:৩৪ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারল্য সংকটে ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের অস্বীকার

মঈন মোশাররফ : রাষ্ট্রয়াত্ত এবং বেসরকারি খাতের কয়েকটি ব্যাংক তারল্য সংকটে থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের দাবি সামগ্রিক আর্থিকখাতে কোনো তারল্য সংকট নেই। তবে কেন্দ্রীয় ব্যাংক মনে করে, ব্যাংকগুলোর নিজেদের ব্যবসায়িক কৌশলের কারণে সাময়িক তারল্য সংকট সৃষ্টি হয়। ডিবিসি নিউজ

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ ১০ লাখ কোটি টাকারও বেশি। যার বিপরীতে ঋণ আছে ১১ লাখ কোটি টাকারও বেশি। ব্যাংকাররা বলছেন, ঋণের আদায় কমে যাওয়া, রপ্তানির তুলনায় আমদানি বেশি হওয়াসহ বেশ কিছু কারণে তারল্য সংকটে পড়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো।

এ প্রসঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজি তৌহিদুল আলম সোমবার ডিবিস নিউজকে বলেন, তারল্য সংকট বছর দেড়েক আগে থেকেই শুরু হয়েছে এবং এটা এখনও আছে। বড় বড় আমানত সংগ্রহ করতে গিয়ে বেশির ভাগ ব্যাংক রেট নিয়ে প্রতিযোগিতায় নেমে পড়েছে।

সোনালী ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, এক লক্ষ আট হাজার কোটি টাকা আছে আমাদের আমানত। আমাদের ঋণ আছে ৪৬ হাজার কোটি টাকা। তারল্য সংকটের কারণে আমরা বিভিন্ন ব্যাংকে প্রায় দশ হাজার কোটি টাকা ঋণ করে রেখেছি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সামগ্রিক বিচারে দেশের ব্যাংকিংখাতে কোনো তারল্য সংকট নেই। তবে ট্রেজারি বন্ড বিক্রি আছে, কল মানি আছে, ঋণের যে অবস্থা এরও তথ্য থেকে দেখা যাচ্ছে যে আমাদের খুব বেশি সংকট রয়েছে।

বাংলাদেশ ব্যাংক পরিচালক ড. জামালউদ্দিন আহমেদ বলেন, ‘তারল্য সংকট সাময়িকভাবে কিছুটা হবেই। কারণ যখন আমানত হার ৬ শতাংশ, ঋণের সুদ হার ৯ শতাংশ। রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলো পালন করেছে, বেসরকারি ব্যাংকগুলো করেনি। এটা না করার কারণে এটার একটা অমিল তৈরি হয়েছে।

ব্যাংকাররা মনে করেন, খেলাপি ঋণ আদায় বাড়ানোসহ আমানত সংগ্রহে সুদের হার নিয়ে ব্যাংকগুলো প্রতিযোগিতা বন্ধ না করা গেলে আর্থিক খাতে স্থিতিশীলতা ধরে রাখা কঠিন হবে।

  • সর্বশেষ