শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৩:৫১ রাত
আপডেট : ২০ মে, ২০১৯, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামায় গহিন পাহাড় থেকে কাঠুরিয়ার লাশ উদ্ধার

নুরুল করিম, লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলার গহিন পাহাড়ি এলাকা থেকে আবদুল গফুর (৩৫) নামের এক কাঠুরিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি মিজঝিরি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আব্দুল গফুর উপজেলার ফাইতং ইউনিয়নের ধুইল্যাছড়ি গ্রামের বাসিন্দা নুর হোসেনের ছেলে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য কাঠুরিয়ার লাশটি বান্দরবান সদর মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো গতকাল রোববার সকালেও আব্দুল গফুর দুর্গম পাহাড়ি মিজঝিরি এলাকায় কাঠ কাটতে যান। বিকালে বাড়িতে ফেরার সময় উঁচু পাহাড় থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন আব্দুল গফুরের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, আব্দুল গফুরের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়