শিরোনাম
◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ১০:২১ দুপুর
আপডেট : ২০ মে, ২০১৯, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউ’র মেডিকেল অফিসার পদে পুনরায় পরীক্ষা চেয়ে রিট

এসএম নূর মোহাম্মদ : বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিক্যাল অফিসার ও মেডিক্যাল আফিসার (ডেন্টাল সার্জন) পদে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করে পুনরায় তা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। মেডিক্যাল অফিসার পরীক্ষায় অংশ নেয়া ডা. মো. আব্দুর রহিমসহ ৭১ জন ও মেডিক্যাল আফিসার (ডেন্টাল সার্জন) পরীক্ষায় অংশ নেয়া ডা. মো. জসিম উদ্দিন রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৃথক দুটি রিট দায়ের করেন।

সাস্থ্য সচিব, বিএসএমএমইউ’র উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট ৫ জনকে রিটে বিবাদী করা হয়েছে। গত ২২ মার্চ অনুষ্ঠিত হওয়া ওই দুটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ভুল প্রশ্নে পরীক্ষাগ্রহণ এবং নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ তোলে তা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।

আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব।

  • সর্বশেষ