শিরোনাম
◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো? ◈ দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৭:৫৪ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমাটিয়ায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সুজন কৈরী : রোববার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ার আড়ং সংলগ্ন রাস্তায় ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার বয়স ৩২ (আনুমানিক) বছর।
পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট ছিলো। ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে গেছে। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার ওসি জি জি বিশ্বাস জানান, গুরুতর অবস্থায় আহত মোটর সাইকেল আরোহীকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে জব্দ ও তার চালককে আটক করা হয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

মোহাম্মদপুর থানার ওসি জি জি বিশ্বাস জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে জব্দ ও তার চালককে আটক করা হয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

সম্পাদনা : তানজিনা তানিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়