শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৫:৩২ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা-বোনকে নিয়ে ভোট দিতে গেলেন চিএনায়ক দেব, জয়ের ব্যাপারে আশাবাদী

শেখ নাঈমা জাবীন : গত এক মাস ধরে লোকসভা নির্বাচনে নিজের প্রচারে ব্যস্ত ছিলেন জনপ্রিয় নায়ক দেব। চলতি নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। রেবিবার তাঁর নিজের ভোট। আনন্দবাজার

বাবা গুরুপদ অধিকারী এবং বোনের সঙ্গে এ দিন ভোটকেন্দ্রে পৌঁছান দেব। ভোট দেওয়ার পর হাসিমুখে দাঁড়ান ক্যামেরার সামনে। সেই ছবি শেয়ারও করেছেন সোশ্যাল ওয়ালে।

দেব জানিয়েছেন, গত পাঁচ বছর সৎ থেকে তিনি কাজ করার চেষ্টা করেছেন। তাই এ বারেও তিনি জয়ের বিষয়ে নিশ্চিত। তাঁর দাবি, প্রচার মঞ্চে তিনি ভোট চাননি। বরং বলেছেন, যিনি কাজ করেছেন, তাঁকে ভোট দিন। তিনি কাজ করেছেন। তাই সাধারণ মানুষ তাঁকে নিরাশ করবেন না বলেই মনে করেন।

নির্বাচনের ফল ঘোষণার পরই মুক্তি পেতে চলেছে দেবের আসন্ন ছবি ‘কিডন্যাপ’। ভোটের রেজাল্ট নয়,বরং নতুন ছবি নিয়ে টেনশনে রয়েছেন বলে জানিয়েছেন দেব। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়