শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০২:১২ রাত
আপডেট : ২০ মে, ২০১৯, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিসি ক্যামেরার জন্য এলওসিসি পেলো ১ কোটি টাকা

সুজন কৈরী : কূটনৈতিক জোন হিসেবে পরিচিত রাজধানীর গুলশান-বনানী এলাকায় তৃতীয় পর্যায়ের সিসি ক্যামেরা স্থাপনের জন্য এলওসিসিকে এক কোটি টাকা দিয়েছে বাংলাদেশ টক্সটাইল মিলস এসোসিয়েশন।

রোববার এক অনুষ্ঠানে ‘ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটিকে (এলওসিসি) চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, গত ৮ এপ্রিল সন্ধ্যায় গুলশানের হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড হলরুমে এলওসিসি আয়োজিত অনুষ্ঠানে সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা কার্যক্রম ও স্মার্ট পার্কিং সিস্টেমের উদ্বোধন করা হয়।

গুলশানের ১০২ নম্বর রোডে এলওসিসির স্থাপিত কন্ট্রোল রুম থেকে ৪২টি মনিটর দিয়ে ১ হাজার সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হচ্ছে। ডিএমপির একদল চৌকস কর্মকর্তা ২৪ ঘন্টা এই ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করছেন। এরই ধারাবাহিকতায় এই চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে এলওসিসি ও বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশনের কর্মকর্তাসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়