শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ০৮:৪৫ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৯, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামরিকখাতে সহযোগিতা বৃদ্ধি করবে যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কা

সান্দ্রা নন্দিনী : শান্তি ও নিরাপত্তা সুরক্ষা এবং ভারত ও প্রশান্ত মহাসাগরে একটি নিরাপদ সমুদ্র অঞ্চল নিশ্চিত করতে একযোগে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কা। শুক্রবার দুইদেশের এক যৌথবিবৃতিতে এই প্রত্যয় ব্যক্ত করা হয়। পিটিআই, ইয়ন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে রাজনীতি বিষয়ক মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ডেভিড হেল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তিলক মারাপানার সঙ্গে তৃতীয় মার্কিন-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক বৈঠকের পরপরই যৌথবিবৃতিটি ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কা এখন থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সকল নিয়ম মেনেই ভারত ও প্রশান্ত মহাসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে একসাথে মিলে প্রচেষ্টা অব্যাহত রাখবে। বৈঠকে একটি নিরাপদ সামুদ্রিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে যারযার মনোভাব বিনিময় করা হয়। একইসাথে, নিরাপত্তা জোরদার ও স্থায়ীকরণ, স্বচ্ছতা নিশ্চিত ও দ্বিপাক্ষিক স্বার্থ সুরক্ষিত রেখে অর্থনৈতিক সুযোগগুলো কাজে লাগানোর বিষয়েও ঐকমত্য হয়েছে। এছাড়া, সামরিকখাতেও দুইদেশের সহযোগিতা আরও বৃদ্ধির কথা বলা হয়।’

  • সর্বশেষ