শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১৭ মে, ২০১৯, ০৪:২৭ সকাল
আপডেট : ১৭ মে, ২০১৯, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিটি বিভাগে ক্যান্সার-কিডনী হাসপাতাল করা হবে, বললেন স্বাস্থ্যমন্ত্রী

স্বপ্না চক্রবর্তী : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুব শীঘ্রই প্রতিটি বিভাগে ১০০ শয্যার একটি করে ক্যান্সার-কিডনী হাসপাতাল স্থাপন করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিগত ১০০ দিনের অগ্রগতি অবহিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গত ১৬ জানুয়ারি আমরা ১০০ দিনের কর্মসূচি হাতে নিয়েছিলাম। অনেক মন্ত্রণালয়ই এটি হাতে নিতে সাহস পাননি। আমরা সাহস করে হাতে নিয়েছিলাম। ইনশাল্লাহ আগামী ১ বছরের কর্মসূচিও খুব শীঘ্রই প্রকাশ করা হবে। এসময় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেড সংখ্যা ২৬০০ থেকে ৫ হাজারে উন্নীত করার কথা বলেন।

গত ১০০ দিনের সবচেয়ে সফলতম কাজ হিসেবে স্বাস্থ্যসেবা কর্মসূচির কথাও উল্লেখ করে তিনি বলেন, পূর্বে হাসপাতালগুলোতে চিকিৎকদের উপস্থিতি ছিল মাত্র ৪০ শতাংশ। আর বর্তমানে মন্ত্রণালয়ে বিশেষ মনিটরিং সেল গঠন করার ফলে তা বৃদ্ধি পেয়ে ৭৫ শতাংশ হয়েছে। পাশাপাশি পিএসসি কর্তৃক নতুন করে ৪৭৯২ জন নতুন চিকিৎসকের পদায়ন হয়েছে উল্লেখ করে গ্রামাঞ্চলে চিকিৎসক সংকট নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতির আশ^াস দেন তিনি।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়