শিরোনাম
◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ

প্রকাশিত : ১৭ মে, ২০১৯, ০৩:২৩ রাত
আপডেট : ১৭ মে, ২০১৯, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রাহকসেবা নিরবচ্ছিন্ন করতে ‘কল সেন্টার’ কার্যকরি অবদান রাখবে, বললেন প্রতিমন্ত্রী

স্বপ্না চক্রবর্তী : গ্রাহকসেবা নিরবচ্ছিন্ন করতে কলসেন্টার চালু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ডিপিডিসি)। যার নাম্বার হলো-১৬১১৬। এই হটলাইন নাম্বারে কল করে গ্রাহক যে কোনো ধরণের অনুসন্ধান, সেবা বা অভিযোগ প্রদান করতে পারবে।

বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে এই সেবার উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এসময় তিনি বলেন, গ্রাহক সেবা সহজীকরণ করতে ‘কল সেন্টার’ কার্যকরি অবদান রাখবে। কল সেন্টার ইউনিক নম্বর হতে হবে যাতে সহজেই জনগণ মনে রাখতে পারে। মনিটরিং সেল এর কার্যকারিতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, ডিজিটাল উদ্যোগে গ্রাহক বান্ধব না হলে হয়রানি বাড়বে। কার্যকারিতা ফলপ্রসু হবে না। এই কল নাম্বারটি ৯৯৯ এর সাথে কিভাবে সমন্বয় করা যায়, তার উদ্যোগ নিতে হবে।

‘কল সেন্টার’ উদ্বোধনকালে অন্যান্যের মাঝে ডিপিডিসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিকউল্লাহ, পিডিবি’র চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ