শিরোনাম
◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী ◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ◈ দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক গ্রেফতার ◈ চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? ◈ ‘চিকেনস নেক’ ঘিরে ২ হাজার কোটি রুপির মহাসড়ক বানাচ্ছে ভারত ◈ বাংলা‌দেশ দল আ‌সিয়ান কাপ খেলতে ১৯ সে‌প্টেম্বর ইন্দো‌নে‌শিয়ায় রওনা হ‌বে ◈ ‘এমন উদ্ধার অভিযান বিশ্বে আগে ঘটেনি’ : বিশেষজ্ঞ ◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন!  ◈ পে-স্কেল বাস্তবায়নে বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে?

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৬ মে, ২০১৯, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরোয়া ডাবল জিতে ট্রেবলের আফসোস মুছলো আয়াক্স

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে হোঁচট খেয়ে ‘ট্রেবল’ জেতার স্বপ্ন মাটি হয়ে গেলো দুরন্ত গতিতে ছুটে চলা আয়াক্সের। তবে ঘরোয়া ডাবল জিতে নিজেদের প্রতিভার জানান দিলেন তারা। বুধবার (১৫ মে) ঘরোয়া লিগে দে গ্রাফশাপের মাঠে ৪-১ ব্যবধানের জয় নিয়ে ২০১৪ সালের পর ‘ডাচ ইরেডিভিসি’ শিরোপা জিতেছে এরিক টেন হাগের শিষ্যরা।

ডাচ লিগ জয়ের আয়াক্স মৌসুমের ‘ডাচ কাপ’ও নিজেদের ঘরে তুলেছে। টেন হাগের শিষ্যরা চলতি মৌসুমের ডাচ লিগ শেষ করেছে ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে। নিকট প্রতিদ্বন্দ্বী পিএসভি আইন্দোফেনের চেয়ে যা তিন পয়েন্ট বেশি। ১৮ দলের লিগের তালিকায় ১৭তম স্থানে থাকা গ্রাফশাফের বিপক্ষে তেমন কোনো ঝামেলায় পড়তে হয়নি আয়াক্সকে। জোড়া গোল করেছেন ড্যুসান টাডিচ। বাকি গোল দু’টি ভাগাভাগি করে নিয়েছেন লেসে শ্যোনে এবং নিকোলাস তাগলিয়াফিকো।

কেবল ঘরোয়া ডাবল জয় নয়, প্রথম ডাচ ক্লাব হিসেবে এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে আয়াক্স।

  • সর্বশেষ