শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৫:২৮ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদ থেকে ইতেকাফকারীদের বের করে দিয়েছে ইসরাইল

ডেস্ক রিপোর্ট : চলছে পবিত্র রমজান মাস। এ মাসে পবিত্র আল-আকসা মসজিদে নফল ইতেকাফে অবস্থান নিয়েছে রোজাদার মুসল্লিরা। গত শনিবার (৬ রমজান) জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ থেকে নফল ইতেকাফকারী ফিলিস্তিনি মুসল্লিদের জোরপূর্বক বের করে দিয়েছে ইসরাইলি পুলিশ বাহিনী। খবর আনাদলু এজেন্সি।

ওই দিন মাগরিবের নামাজের পর ইসরাইলি পুলিশ বাহিনীর স্পেশাল টিমের কয়েকশ সদস্য মসজিদে আকসা ঘিরে ফেলে। মসজিদটিতে অবস্থানকারী নফল ইতেকাফকারী রোজাদার মুসল্লিদেরকে বের করে দেয় তারা।

এসব মুসল্লিদের বের করে দেয়ার পেছনে এক বিশাল ষড়যন্ত্র কাজ করছে এক তথ্যে জানা যায়। নির্ভরযোগ্য সূত্রের বরাতে আনাদলু এজেন্সি আরো জানায় যে, ‘রমজানের শেষ দশকে যাতে কোনো মুসলিম এবার ইতেকাফ করতে না পারে সেজন্য রোজার শুরুতে যারা নফল ইতেকাফে অংশগ্রহণ করেছে, তাদেরকে বের করে দিয়েছে ইসরাইলি পুলিশ।

এ বছর রমজানের শেষ দশকে কোনো মুসলমানকেই ইতেকাফে অংশগ্রহণ করতে না দেয়ার সিদ্ধান্ত করেছে ইসরাইল। সে সিদ্ধান্ত বাস্তবায়নেই নফল ইতেকাফকারী মুসল্লিদের প্রতি তাদের এ আক্রমণ।
সূত্র : জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়