শিরোনাম
◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৪:৫০ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে পাটের আবাদ কম হয়েছে

জাহিদুল কবীর মিল্টন : যশোর অঞ্চলের ৬ জেলায় গতবছরের চেয়ে চলতি বছর একহাজার ৩শ’ ১৬ হেক্টর জমিতে পাটের আবাদ বেশি হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ হয়েছে কম। চলতি বছর (২০১৯-২০২০ অর্থবছর) ৬ জেলায় পাটের আবাদ হয়েছে একলাখ ৩৭ হাজার ৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল একলাখ ৬১ হাজার ৪শ’ ২৫ হেক্টর জমি। গতবছর (২০১৮-২০১৯) পাটের আবাদ হয়েছিল একলাখ ২৩ হাজার ৮৯ হেক্টর জমিতে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে যশোর জেলায় পাটের আবাদ হয়েছে ১৭ হাজার ৫শ’ ৩০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৬ হাজার ৪শ’ ৫০ হেক্টর জমি।৮ হাজার ৯শ’ ২০ হেক্টর জমিতে আবাদ কম হয়েছে। ঝিনাইদহ জেলায়ও একই অবস্থা। এ জেলায়ও লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৪শ’ ৭০ হেক্টর জমিতে কম আবাদ করা হয়েছে। ঝিনাইদহ জেলায় পাটচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২২ হাজার ৮শ’ ৯৫ হেক্টর জমি। আবাদ হয়েছে ২০ হাজার ৪শ’ ২৫ হেক্টর জমিতে। একই অবস্থা মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাতেও। মাগুরা জেলায় পাটের আবাদ হয়েছে ৩২ হাজার ৪শ’ ৫০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৬ হাজার একশ ১০ হেক্টর জমি। এ জেলায়ও ৩ হাজার ৬শ’ ৬০ হেক্টর জমিতে কম আবাদ হয়েছে।

কুষ্টিয়া জেলায় পাটের আবাদ হযেছে ৩২ হাজার ৮শ’ ২৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৫ হাজার ৪শ’ ৮০ হেক্টর জমি। চুয়াডাঙ্গা জেলায় পাটের আবাদ হয়েছে ১৩ হাজার ৮শ’ ৫০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৫ হাজার একশ ৮০ হেক্টর জমি। একহাজার ৩শ’ ৩০ হেক্টর জমিতে কম আবাদ হয়েছে। মেহেরপুর জেলায় পাটের আবাদ হয়েছে ১৯ হাজার ৯শ’ ২০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৫ হাজার ৩শ’ ১০ হেক্টর জমি। এ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হাজার ৩শ’ ৯০ হেক্টর জমিতে পাটের আবাদ কম হয়েছে।

যশোর সদরের রায়মানিক গ্রামের বাসিন্দা পাট চাষি লিয়াকত আলী জানান, গত বছর প্রতি মন পাট বিক্রি হয়েছে ১৮শ থেকে ১৯শ টাকা দরে। এবছর পাটের দাম আরো বেশি পাওয়া যাবে বলে তিনি আশাবাদি। কারণ হিসেবে তিনি জানান, বর্তমানে দেশে পাটের উপর গুরুত্ব দেয়া হচ্ছে। তাছাড়া পাটের চাষ হয় কম হওয়ার কারণে এবছর দাম ভাল পাওয়া যাবে। এক বিঘা জমিতে পাট চাষে খরচ হয় ১০ থেকে ১২ হাজার টাকা। আর পাট হয় ১৫ মন।একই কথা বললেন অপর পাট চাষি রায়হান উদ্দিন।

লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ হওয়ার কারণ জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সমীর কুমার গোস্বামী জানান, পাটের দাম না পেলে কৃষকরা পাটচাষে অনেক সময় নিরুৎসাহিত হয়। যে কারণে তারা আগ্রহ হারিয়ে ফেলে। এছাড়া আবহাওয়াগত কারণেও অনেক সময় পাটচাষের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয় না। এসব কারণেই পাট চাষের কাঙ্খিত লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় কম আবাদ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়