শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০৯:০২ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৯, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোশ্যাল মিডিয়া হচ্ছে মূর্খদের মতামত দেয়ার জায়গা, বললেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ

মোহাম্মদ মাসুদ : সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাতকারে এই শক্তিমান বলিউড অভিনেতা বলেন, সোশ্যাল মিডিয়া মানুষ কেন করে জানেন? একটা স্ক্রিনে নিজের নামটা দেখতে পাওয়ার জন্য। দ্যাটস দ্য থ্রিল। আমি নিজেও অভিনেতা হয়ে পর্দায় নিজের নামটা দেখার স্বপ্ন দেখতাম।

ওই সাক্ষাতকারে ‘পাওয়ার হাউস’ খ্যাত এই অভিনেতাকে প্রতিবেদক নাসিরউদ্দিনের ব্যতিক্রমী চরিত্রে অভিনয় ও সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোচনার বিষয় নিয়ে প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন বলেন, যাদের কোনও কাজ নেই, সোশ্যাল মিডিয়া তাদেরও এই সুযোগটা করে দিয়েছে। লোকজনকে গালিগালাজ করা, ঘৃণা ছড়ানো, অশ্লীলতা এগুলোই তাদের কাজ। মজার ব্যাপার হচ্চে এমনকি তার জন্য পয়সাও পাচ্ছে!

তিনি বলেন, কিন্তু এত ঘৃণা মানুষের মধ্যে কী করে আসে বলুন তো? তারমানে এগুলো মনের ভেতরে জমা ছিলই। কালের নিয়মে এখন বেরিয়ে আসছে। আমাদের প্রধানমন্ত্রীকেই (নরেন্দ্র মোদী) দেখুন না! এমন সব কথা বলেন, আতঙ্ক হবে। তবু তার একটা পিএমও আছে, সীমা লঙ্ঘন করতে পারেন না তিনি। কিন্তু এই লোকগুলোর কোনো সীমা নেই। ফেসরবুক অ্যাকাউন্টে আমাকেই কত লোক বলেছে পাকিস্তানে চলে যেতে।- সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়