শিরোনাম
◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ১২:২০ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৯, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলির বাজারে লিচু, বাম্পার ফলন ও দামে খুশি সবাই

অশোকেশ রায়: জৈষ্ঠ্য মাসের আগেই হিলিতে বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল লিচু। এবার আবহাওয়া অনুকূলে থাকা ও তেমন পোকামাকড়ের আক্রমণ না থাকায় লিচুর বাম্পার ফলন হয়েছে। ফলন ও বাজারে লিচুর দাম ভালো পাওয়ায় খুশি খুচরা বিক্রেতা ও বাগান মালিকেরা। সময় টিভি

দিনাজপুর জেলার সীমান্তবর্তী উপজেলা হিলিতে দিন দিন বাড়ছে বিভিন্ন জাতের লিচুর চাষ। এবার চায়না থ্রি, বোম্বে, বেদানা, মাদ্রাজীসহ বেশ কয়েক জাতের লিচুর চাষ হয়েছে এই উপজেলায়।

স্থানীয় কৃষি বিভাগের তথ্যমতে, এই উপজেলায় এবার ১৩ হেক্টর জমিতে বিভিন্ন জাতের লিচুর চাষ হয়েছে। প্রাকৃতিক তেমন কোনো দুর্যোগ না থাকায় ফলনও হয়েছে বাম্পার। এসব লিচু যাচ্ছে পার্শ্ববর্তী জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে।

বাজার ঘুরে দেখা গেছে, আগাম উঠতে শুরু করেছে মাদ্রাজি জাতের লিচু। বৈশাখের শেষে অন্য কোনো রসালো ফল না থাকায় এ জাতের লিচুর ব্যাপক চাহিদা রয়েছে। বাগান থেকে পাইকারিতে প্রতি ১০০ লিচু ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর খোলা বাজারে তা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা দরে।

  • সর্বশেষ