শিরোনাম
◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ ◈ শীতে গরম হ‌চ্ছে রাজনীতির মাঠ, সতর্ক সরকার ◈ আগামী এপ্রিলে ঢাকা মাতাতে আসছেন শাকিরা! ◈ মোবাইল কোর্ট পরিচালনায় আলাদা পুলিশ চান ইউএনওরা ◈ বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত নয় বহু দেশে, সহিংসতার হার বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি ◈ যে ৩৪ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা ◈ লোকাল এলসি তথ্য আদান-প্রদানে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার ◈ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার: রাষ্ট্রপতি ◈ কারাফটকে মায়ের শেষ দেখা পেল ১৪ বছরের তূর্য, পাঁচ মিনিটের জন্য সন্তানের মরদেহ দেখলেন কারাবন্দী শারমিন ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: ইতালির পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তিন বাংলাদেশি, হেফাজতে মোবাইল ফোন

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ০৫:৩৫ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৯, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে জমজমাট মিরপুরের বেনারসি পল্লী

ফাতেমা ইসলাম : প্রতি বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে মিরপুর বেনারসি পল্লী জমে উঠতে শুরু করেছে। পরিবার-পরিজনের জন্য বাজার ঘুরে ঘুরে পছন্দ করছেন ক্রেতারা। চ্যানেল আই

ক্রেতারা বলছেন, সূতি কাপড়ের ওপর ব্লকের কাজ করে যদি নতুনত্ব আনা যায় তাহলে তো খুব ভালো। এদের কাজটা খুব ভালো। তাছাড়া গরমে বাটিক ও ব্লকের পোশাক পরতেও খুব সাচ্ছন্দ্য বোধ হয়।

বিক্রেতারা বলছেন, সব সময় ভালো জিনিস আসে না। আর ক্রেতাদের ও পছন্দ হয়না সবটা তাই তারা তাদের পছন্দ মত ডিজাইন দেন, আমরা সেরকম ডিজাইন করে দেই। আর সে জন্য একটু ব্যস্ততা ও বাড়ে।

এ বছর কাতানের পাশাপাশি গাদোয়াল, ইক্কত, তসর, মটকা, মেঘদূত এসব বাহারী শাড়ী আছে পছন্দ তালিকায়। শাড়ী ভেদে মূল্য ধরা হয়েছে ৮শ’ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। দেশীয় ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে তৈরী করা বেনারসী পল্লীর শাড়ী ঈদের কেনাকাটায় যোগ করতে পেরে সন্তুষ্ট ক্রেতারাও।

তবে, তীব্র গরম আর মেট্রোরেলের নির্মাণকাজের জন্য ক্রেতাসমাগম কিছুটা কম হলেও সামনের দিনগুলোতে বিক্রি অনেক বাড়বে বলে আশা বিক্রেতাদের।

  • সর্বশেষ