শিরোনাম
◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ১০:২৩ দুপুর
আপডেট : ১১ মে, ২০১৯, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইরে দু’টি গ্রামের বিদ্যুতায়ন উদ্বোধন করলেন এমপি মমতাজ

সিরাজুল ইসলাম, মানিকগঞ্জ থেকে : সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর চকবাড়ি ও মানিকনগর গ্রামের ১০৪ টি নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি। শনিবার দুপুর ১২ টায় ওয়াইজনগর চকবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদলের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি শিবলী মাহমুদ হাবিবের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা পরিষদ সদস্য মো. কহিনুর ইসলাম সানি, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জি. রবিউল আলম উজ্জল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, পল্লী বিদ্যুতের ডিজিএম মাহবুবুর রহমান, ওসি খোন্দকার ইমাম হোসেন,চান্দহর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম সোনামিয়া, সাধারন সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়