শিরোনাম
◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ১০:৩৪ দুপুর
আপডেট : ১০ মে, ২০১৯, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গম্ভীরের জন্য আমার হৃদয়ে খারাপ কিছুই নেই, বললেন শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর নাকি ব্যক্তিত্বহীন, দাম্ভিক। আফ্রিদির মতে, গৌতম গম্ভীরের নাকি আহামরি কোনও ক্রিকেটীয় রেকর্ড নেই।

আফ্রিদির আত্মজীবনী গেম চেঞ্জার বাজারে আসার পর থেকে বিতর্ক শুরু । একাধিক বিতর্কিত বিষয় লিখেছেন তিনি। যার জন্য আফ্রিদির এই বই পুনর্মুদ্রণে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

গম্ভীরের সঙ্গে আফ্রিদির ঝামেলা বহু পুরনো। দু’জনেই দু’জনকে আক্রমণ করেছেন সুযোগ পেলেই। মাঠের ঝামেলা ছিটকে এসেছে মাঠের বাইরেও।

অবশ্য ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন আফ্রিদি। হঠাতই গম্ভীরকে ভালবাসার বার্তা দিয়ে বসলেন তিনি। বললেন, গম্ভীরের জন্য আমার হৃদয়ে খারাপ কিছুই নেই।

আফ্রিদি আরও বললেন, সেই ম্যাচে আমরা একে অপরের দিকে তেড়ে গিয়েছিলাম। পরে নিজেদের ভুল বুঝতে পারি। গম্ভীরের সঙ্গে ব্যক্তিগত কোনও শত্রুতা নেই। ভারতীয় দলে আমার অনেক বন্ধু রয়েছে। গম্ভীরের সঙ্গে আবারও কোথায় দেখা হলে আমি সৌহার্দ বিনিময় করব।

  • সর্বশেষ