শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০৬:০৭ সকাল
আপডেট : ১০ মে, ২০১৯, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চন্দ্রযান ‘ব্লুমুন’ উন্মুক্ত করলেন আমাজনের সিইও

সুস্মিতা সিকদার : আমাজন এবং স্পেস কোম্পানি ব্লু অরিজিন এর প্রধান নির্বাহী জেফ বেজোস বৃহস্পতিবার জানান, ২০২৪ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অভিযানের জন্য এই যান ব্যবহার করা হবে। ইয়ন

এই যানটি ওয়াশিংটনে প্রেজেন্টেশনের সময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বলেন, এটি একটি অত্যাশ্চর্য যান এবং এটি চাঁদে পৌঁছাবে। এই যানটি প্রথম কবে উড্ডয়ন করবে সে বিষয়ে বেজোস নির্দিষ্ট কোন তারিখ উল্লেখ করেননি। তিনি জানিয়েছেন, যানবাহনটি প্রস্তুত রাখা হয়েছে। যে দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারিখ ঘোষণা করবেন তখনই এটা চন্দ্রে পাঠানো হবে। এই যানবাহনটি গত তিন বছর ধরে তৈরি করা হয়েছে। এটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি, চারটি ছোট রোভার্স এবং মনুষ্য বহনে সক্ষম। জ্বালানিসহ পরিপূর্ণ এই যানটির ওজন হবে ৩৩ হাজার পাউন্ড। যখন এটি চাঁদে পৌঁছাবে তখন ওজন হবে ৭ হাজার পাউন্ড।

  • সর্বশেষ