শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০২:৫৬ রাত
আপডেট : ১০ মে, ২০১৯, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপার সিনিয়র যুগ্ম-মহাসচিব পদ থেকে লিয়াকত হোসেন খোকা পদত্যাগ

ইউসুফআলীবাচ্চু : জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব, জাতীয় স্বেচ্ছাসেক পার্টির সভাপতি ও নারায়ণগঞ্জ- ৩ ( সোনারগাঁও) থেকে নির্বাচিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন। লিয়াকত হোসেন খোকা পদত্যাগের কথা স্বীকার করে বলেন, শীর্ষ নেতৃত্বের অযোগ্যতার প্রতিবাদে "জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব পদ থেকে পদত্যাগ করলাম। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, আমার পরিচয়, আমি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির একজন সাধারণ কর্মী। সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে সুযোগ সন্ধানী অযোগ্য নেতৃত্ব জাতীয় পার্টির সাধারণ কর্মীদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলে চলছেন। তবে তিনি পল্লীবন্ধু এরশাদের একজন সাধারণ কর্মী হিসেবে আজীবন জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদে বহাল থাকবেন। তিনি আরো বলেন, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে আমি এ পার্টি করে আসছি। পার্টির বর্তমান নেতৃত্বের উপর আমার আস্থা সেই। পল্লীবন্ধু এরশাদকে অসুস্থ অবস্থায় একটি মহল পার্টির ভিতর যেভাবে প্রমোশন দিচ্ছে তা মেনে নেয়া যায় না।

  • সর্বশেষ