শিরোনাম
◈ ভারতে হাসিনাকে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ, ঢাকার তীব্র ক্ষোভ ◈ বিদ্যালয় থেকে ফেরার পথে শিশুকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়িয়ে অভিযুক্তদের নৃশংসতা ◈ নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নয়: মালয়েশিয়া ◈ মাগুরায় সাকিবের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, বিস্ফোরিত দুটি পেট্রলবোমা (ভিডিও) ◈ তড়িঘড়ি বৈঠক ডাকলেন ইনফান্তিনো, ফিফার বিরুদ্ধে ৪০ কোটি টাকার ব্ল্যাকমেলের অভিযোগ এশিয়ার দেশের ◈ দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে সু‌যোগ পে‌লেন বাংলা‌দে‌শের রিশাদ হো‌সেন ◈ দুর্বল চুক্তিতেই বাড়ছে ইরান যুদ্ধের নতুন সংঘর্ষের আশঙ্কা: বিশ্লেষক ◈ দক্ষিণ এশিয়ায় নজর কাড়ল বাংলাদেশি টাকা ◈ আজ মধ্যরাতে চালু হচ্ছে এলএনজি টার্মিনাল ◈ ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০১:৪৭ রাত
আপডেট : ১০ মে, ২০১৯, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচারক নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির

আবুল বাশার নূরু : মেধাবী ও যোগ্য প্রার্থীরা যাতে বিচারক হিসেবে নিয়োগ পায় তা নিশ্চিত করতে পরীক্ষায় প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সাক্ষাতের সময় প্রতিনিধি দল জুডিশিয়াল সার্ভিস কমিশনের ২০১৮ সালের প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় প্রতিনিধি দল কমিশনের সার্বিক কার্যক্রম এবং প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি প্রবেশ পদে নিয়োগের জন্য কমিশনকে নিয়মিত পরীক্ষা গ্রহণের আহ্বান জানান।

কমিশনের চেয়ারম্যান বিভিন্ন পদে বিচারকের শূন্যপদ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেইসঙ্গে কমিশনের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এর সমাধানে রাষ্ট্রপতির সহায়তা চান।

প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি কমিশনের সার্বিক কাজে সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. শওকত হোসেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়