শিরোনাম
◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন!

প্রকাশিত : ০৮ মে, ২০১৯, ১২:২৩ দুপুর
আপডেট : ০৮ মে, ২০১৯, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনজুরি কেড়ে নিলো নর্টজের বিশ্বকাপ স্বপ্ন, ডাক পেলেন মরিস

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ২৪ দিন বাকি। এর আগেই দক্ষিণ আফ্রিকার শিবিরে চোটের হানা। চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন প্রোটিয়া পেসার অ্যানরিচ নর্টজে। তার বদলে বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন ক্রিস মরিস। এছাড়াও চোটাক্রান্ত আছেন কাগিসো রাবাদা ও ডেল স্টেইন।

গত মার্চ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নর্টজেকে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আইপিএলে অভিষেকের আগেই দল থেকে ছিটকে যান তিনি। তাই নিজ দেশেই পুর্নাবাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি লম্বা সময় ধরে।

ইনজুরি শঙ্কা থাকলেও ডাক পেয়েছিলেন দ. আফ্রিকার ১৫ জনের দলে ছিল তার নাম। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাঁধের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না উঠতেই আবার হাতে চোট পেয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেলো ২৫ বছর বয়সী এই প্রোটিয়া ক্রিকেটারের।

নর্টজের ইনজুরিতে কপাল খুলেছে ক্রিস মরিসের। মঙ্গলবার (৭ মে) এক বিবৃতিতে দ. আফ্রিকার টিম ম্যানেজমেন্ট এই তথ্য নিশ্চিত করেছে। হাতের চোটে শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হবে নর্টজেকে।

  • সর্বশেষ