শিরোনাম
◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি ◈ সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ আমরা মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ◈ স্পীকার-ভারতীয় হাইকমিশনার বৈঠক: জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব ◈ সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ০৯:২৩ সকাল
আপডেট : ০৬ মে, ২০১৯, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৬ বছরের রীতি ভাঙ্গলেন বলিউড শাহেনশাহ

বিনোদন ডেস্ক : ছেদ পড়ল গত ৩৬ বছরের রীতিতে। ভক্তদের সঙ্গে প্রতি রোববার দেখাশোনার পর্ব এদিনের মতো স্থগিত রাখলেন শাহেনশাহ। টুইট বার্তায় নিজের অসুস্থতার কথা জানালেন ৭৬ বছর বয়েসি অমিতাভ বচ্চন। এনডিটিভি, এই সময়।

এদিন টুইটারে অমিতাভ ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, 'আজ আর রবিবারের দর্শনে থাকতে পারছি না। শয্যাযায়ী আছি, সঙ্গে ব্যথা। সবাইকে এই খবর জানাচ্ছি, তবে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নয়। তবে বাড়ির বাইরে যেতে পারছি না।'

পর্দায় বলিউডের মেগাস্টারকে শেষ দেখা গিয়েছে 'বদলা' ছবিতে। বর্তমানে তিনি অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবির কাজে ব্যস্ত। এছাড়া 'তেরা ইয়ার হুঁ ম্যাঁয়' নামে একটি দ্বিভাষিক ছবির কাজও তিনি করছেন বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, সম্প্রতি ইমরান হাশমির সঙ্গে একটি রহস্য থ্রিলার ছবিতে কাজ করবেন বলে নিজেই জানিয়েছেন অমিতাভ। তাঁর দ্রুত আরোগ্য কামনায় টুইটারে বার্তা পাঠাচ্ছেন অগণিত ভক্ত।

গত সাড়ে তিন দশকেরও বেশি সময় প্রতি রোববার নিজের বাংলো 'জলসা'র উঠোনে নেমে আসা অভ্যাসে পরিণত করেছেন বচ্চন। সুস্থ থাকলে এবং অবশ্যই দেশে উপস্থিত থাকলে নিরুপায় না হলে এই নিয়ম তিনি নিষ্ঠাভরে পালন করে চলেছেন এতকাল। বহু দিন পরে তাতে বাধা পড়ল।

  • সর্বশেষ