শিরোনাম
◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে  

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ০৮:১৫ সকাল
আপডেট : ০৬ মে, ২০১৯, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইট কেন ১৬০ টাকা, জবাব চায় হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট  : হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইটের ক্যান কেন ১৬০ টাকা বিক্রি করা হয় জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১২ মে'র মধ্যে এই প্রশ্নের জবাব দিতে হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ভোক্তা অধিকার আইনের অধীনে দায়ের করা একটি মামলার শুনানি শেষে এই আদেশ দেন।

শুনানিতে হাইকোর্ট বলেন, "কোন নীতিমালা বা আইনের ভিত্তিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি নির্ধারিত পণ্যের দাম চারগুণ বেশি রাখে? সেবার ক্ষেত্রে প্রায়ই বেশি দাম রাখার অভিযোগ পাওয়া যায় নামিদামি হোটেলগুলোর বিরুদ্ধে"।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে ৪০ টাকার স্প্রাইটের একটি ক্যান হোটেল ইন্টারকন্টিনেন্টালে চারগুণ বেশি দামে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে উল্লেখ করে এর প্রতিকার চেয়ে ভোক্তা অধিকার আইনে একটি মামলা করেন একজন ভোক্তা।

  • সর্বশেষ