শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ০১:৫৫ রাত
আপডেট : ০৫ মে, ২০১৯, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনিকার নজরকাড়া সেই গোলটি স্থান পেলো ফিফার সেরা তালিকায় (ভিডিও)

আক্তারুজ্জামান : বাংলাদেশি এক মেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুরন্ত ভলি দিয়ে বল জালে পাঠালেন। যা দেখে বিস্মিত হয়েছিল দেশের সব শ্রেণির ফুটবলভক্ত। এরপর সামাজিক মাধ্যমে সেই মনিকার গোল নিয়ে চলেছে প্রশংসার বন্যা। এখানেই শেষ হয়, মনিকা বন্দনা শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও। মনিকা চাকমার বাঁ পায়ে করা গোলটি এখন দেশ পেরিয়ে ফিফার ‘ফ্যানস ফেভারিট’-এর সৌজন্যে বিশ্বের কোটি ফুটবল ভক্তের নজরে।

মনিকার করা গোলটি জায়গা করে নিয়েছে ফিফার ভক্তদের পছন্দের তালিকায়। প্রত্যেক সপ্তাহে বিশ্বের ফুটবল ভক্তদের কাছ থেকে সেরা মুহূর্তের ছবি, ভিডিও বা অন্যান্য পছন্দের কনটেন্ট চেয়ে থাকে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কন্টেন্ট হ্যাশট্যাগের (#WeLiveFootball) মাধ্যমে ভক্তরা পাঠায় ফিফায়। প্রতি সপ্তাহে সেখান থেকে বাছাই করা সেরা পাঁচটি কনটেন্ট প্রকাশ করে ফিফা। এবারের সপ্তাহে ‘ফ্যানস ফেভারিট’ নামের ফিফার এই ক্যাটাগরিতে প্রকাশ পাওয়া পাঁচটি সেরা ঘটনার একটি মনিকার করা বিস্ময়কর গোলটি।

গোটা বিশ্বের ফুটবল ভক্তদের পাঠানো ভিডিও ও ছবিকে পেছনে ফেলে মনিকার গোলটি সেরা পাঁচে জায়গা করে নেওয়াটা শুধু এই তরুণীর জন্য নয়, বাংলাদেশের ফুটবলের জন্যও অন্যরকম এক অর্জন। ফিফার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মেয়েদের ফুটবলের উন্নতির আওয়াজ পাঠিয়ে দিলেন মনিকা।

https://www.facebook.com/plaantik/videos/405695656681218/?t=57

  • সর্বশেষ