শিরোনাম
◈ বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়াতে আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চাইলেন তারেক রহমান ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেক কিছুই দিচ্ছে না, কেড়ে নিচ্ছে ফুটবলের সৌন্দর্য: উরুগু‌য়ে কোচ ◈ জুলাই মা‌সে অস্ট্রেলিয়া সফরই হ‌বে বাংলাদেশের আসল পরীক্ষা, বললেন ব্র্যাড হগ ◈ ‘সিস্টার-সিটি’ হতে যাচ্ছে ঢাকা-ইসলামাবাদ ◈ শুরু হলো তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক ◈ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মাউশির বড় সুখবর, বাড়ল ডাটা এন্ট্রির সময়সীমা ◈ চূড়ান্ত নকশা সম্পন্ন, বাস্তবায়নের পথে পদ্মা ব্যারেজ প্রকল্প ◈ পুত্রজায়ায় রাষ্ট্রীয় সংবর্ধনায় প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার সঙ্গে একাধিক চুক্তি সই আজ ◈ মালয়েশিয়া যাত্রাকালে বিমানে যাত্রীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ সিজেপি’র এক মাস: ‘আমাদের কথা শুনছে মানুষ’

প্রকাশিত : ০৩ মে, ২০১৯, ০৬:০৮ সকাল
আপডেট : ০৩ মে, ২০১৯, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাহিদুরকে বিএনপি-জামায়াতের গণসংবর্ধনা

শিমুল মাহমুদ : ঠাকুরগাঁও-৩ আসনের দলের বহিষ্কৃৃত বিএনপি নেতা ও সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে গণসংবর্ধনা দিল বিএনপি ও জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার বিকালে তার নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলা সদরে আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে গাড়ির শোভাযাত্রা নিয়ে বিএনপির নেতাকর্মীরা সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে সংসদ সদস্য জাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। জামায়াত নেতা বাবলু রশিদের নেতৃত্বে দলের নেতাকর্মী এক গুচ্ছ ফুলের তোড়া নিয়ে মঞ্চে সংবর্ধনা দেন বিএনপির এ সংসদ সদস্যকে। সংবর্ধনা অনুষ্ঠানে জাহিদুর রহমান বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে এবং এলাকার গায়েবি মামলার আসামি দলীয় নেতাকর্মীদের মামলা-হামলা-হয়রানি থেকে মুক্তি দিতে, তিনি শপথ নিয়েছেন।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন পৌর বিএনপি নেতা রেজাউল করিম রাজা, ইউনিয়ন বিএনপির নেতা আমিনুল ইসলাম প্রমুখ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন। গত ২৫ এপ্রিল দলের সিদ্ধান্ত অমান্য করে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়