শিরোনাম
◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন ◈ পোশাক রপ্তানিতে আশার আলো, যুক্তরাষ্ট্রে বড় প্রবৃদ্ধি ◈ প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে লিসেনিং-স্পিকিং ◈ বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান ◈ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে রয়েছেন যারা ◈ হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মৃত্যু হাজার ছাড়াল ◈ জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ১০:১৯ দুপুর
আপডেট : ০১ মে, ২০১৯, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেচে যাওয়া খিচুড়ি দিয়ে তৈরি করে ফেলুন মজাদার চপ

সুরায়া মুন : অনেক সময় বাসায় রান্না করা খিচুড়ী বেশি থেকে যায় ,ফেলে দেয়া ছাড়া উপায় থােেক না। সে ক্ষেত্রে খাবার অপচয় না করে তৈরি করে ফেলুন মজাদার ডিম খিচুড়ী চপ। ইফতার বা নাস্তার টেবিলে যোগ করতে পারেন এই সুস্বাদু আইটেমটি। রেসিপি জগলুল বিথী

ডিম-খিচুড়ি চপঃ
যা প্রয়োজনঃ
সেদ্ধ ডিম--- ৬ টি(দুইভাগ করা)
লেফটওভার খিচুড়ি-- ২ কাপ
সেদ্ধ চটকানো আলু-- ২ কাপ
পেঁয়াজ বেরেস্তা-- ১/৪ কাপ
চিলিফ্লেকস-- ২-৩ টে চামচ
ভাজা জিরার গুঁড়া-- ১ টে চামচ
ধনেপাতা কুচি-- ৪-৫ টে চামচ
লবণ-- স্বাদমতো
ব্রেডক্রাম্বস-- প্রয়োজনমতো
ফেটানো ডিম-- ১ টি
তেল-- ভাজার জন্যে

যেভাবে করবেনঃ
খিচুড়ির সাথে আলু, বেরেস্তা, চিলিফ্লেকস, জিরার গুঁড়া, লবণ ও ধনেপাতা কুচিসহ ভালোভাবে মাখিয়ে নিন। মাখানো হলে এই মিশ্রণটিকে ১২ ভাগে ভাগ করে নিন। প্রতিটি ভাগের ভেতরে অর্ধেক ডিম দিয়ে চপ বানিয়ে নিন। সব বানানো হলে একটি একটি করে চপ প্রথমে ফেটানো ডিমে চুবিয়ে এরপর ব্রেডক্রাম্বস-এ গড়িয়ে নিন।
মাঝারি আঁচে তেল গরম করে চপগুলি ডুবো তেলে সোনালি করে ভেজে পেপার টাওয়েলের ওপর তুলে রাখুন। সস কিংবা চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু ডিম-খিচুড়ি চপ।

  • সর্বশেষ