শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০১:৪১ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিএস ক্যাডার হলেন লাক্স সুন্দরী

বিনোদন প্রতিবেদক : লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেওয়া লাক্স সুন্দরী সোহানিয়া তানজিমা খান। তিনি ২০১০ সালের প্রতিযোগিতায় সেরা দশের তালিকায় ছিলেন। সবার পুরস্কার জিতে নেন ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতেও।

ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতেও পুরস্কার পাওয়া এই সুন্দরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। তিনি ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হয়েছেন। গত ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তিনি নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ইতিমধ্যে তিনি কাজেও যোগ দিয়েছেন।

বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। তিনি ফেসবুকে লিখেন, আলহামদুল্লিাহ। মহান আল্লাহ অশেষ মেহেরবানিতে ৩৭ তম বিসিএস এ "সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট" হিসেবে গেজেটপ্রাপ্ত হলাম। আজ এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান আমার পরম শ্রদ্ধেয় বাবা মার ,আমার ভাই যাদের সাপোর্ট, দোয়া ও ভালোবাসা ছাড়া এই অর্জন হয়তো কখনই সম্ভব হতো না। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর একজনের কথা না বলেই নয়, সে হচ্ছে আমার জীবনসঙ্গী ফুয়াদ, যে আমার এই বিসিএস এর স্বপ্নপূরণের পথে সবসময় আমার পাশে থেকেছে,আমাকে সাহস দিয়েছে। আমার স্বামীও "সহকারী পুলিশ সুপার " হিসেবে গেজেটেড হয়েছে। সবাই আমার ও আমার স্বামীর জন্য দোয়া করবেন যেন আমরা দেশ ও মানুষের সেবা করতে পারি।

  • সর্বশেষ