শিরোনাম
◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও)

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৫:২৬ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মনিয়ন্ত্রণে কানের দুল, ঘড়ি

ফাতেমা ইসলাম : জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি আবিস্কার করেছে এক অবিশ্বাস্য জন্মনিয়ন্ত্রণকারী গয়না। মানব জীবনকে আরো সহজ করতে এবং ওষুধের উপর থেকে নিয়ন্ত্রণ কমাতে তাদের এই আবিস্কার। একজোড়া কানের দুল বা হাতে ঘড়ি পরলেই আর বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে না। তাতেই হয়ে যাবে জন্মনিয়ন্ত্রণ। যা এক সময় জন্মনিয়ন্ত্রণকে গলায় মালা পরার মতোই সহজ করে তুলবে। চ্যানেল আই

ইউনিভার্সিটির জার্নালে প্রকাশিত এক গবেষণার খবরে বলা হচ্ছে, বিজ্ঞানীরা নতুন বিশেষ একটি প্যাচ তৈরি করেছে যেখানে জন্মনিয়ন্ত্রণকারী হরমোন থাকবে। আর সেটা সংযুক্ত থাকবে কানের দুল, আংটি, ঘড়ি বা অন্যান্য গয়নাতে। চামড়ার মাধ্যমেই হরমোনটা শরীরে যাবে এবং রক্তে মিশে যাবে।

মার্ক প্রসনিজ বলেন, ফার্মাসিউটিক্যাল জুয়েলারি একটি অভিনব পদ্ধতি যেটা জন্মনিয়ন্ত্রণ গ্রহণকে আরো ভালো করবে আর তাতে করে এটা ব্যবহার করতে মনে রাখা আরো বেশি সহজ হবে। জর্জিয়া টেকের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষা বলছে জন্মনিয়ন্ত্রণের গয়নাগুলো পর্যাপ্ত পরিমাণে হরমোন সরবরাহ করতে পারে যাতে জন্মনিয়ন্ত্রণ হয়। নতুন এই পদ্ধতির লক্ষ্যই হলো ওষুধের উপর থেকে নিয়ন্ত্রণ কমানো, যেটা নিয়মিত নিতে হয়।

এর আগে শুকর এবং ইঁদুরের উপর এই গবেষণা চালিয়ে ইতিবাচক ফলাফল দেখা গেছে। তবে এখনো মানুষের উপর সেটা ব্যবহার করা হয়নি। গবেষণাটি পরিচালনা করেন ইউনিভার্সিটির পোস্টডক্টরাল ফেলো মোহাম্মদ মোফিদফার, সিনিয়র গবেষক বিজ্ঞানী লরা ও’ফারেল এবং ইউনিভার্সিটির স্কুল অব কেমিক্যাল এন্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর মার্ক প্রসনিজ।

  • সর্বশেষ