শিরোনাম
◈ সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, কাটেনি মানুষের আতঙ্ক ◈ ডায়াগনস্টিক পরীক্ষার ফি থেকে চিকিৎসকদের ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন: হেলথওয়াচ প্রতি‌বেদন ◈ ৩-২ গোলে স্পেনকে হারিয়ে ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামালো ইংল্যান্ড ◈ ‘ছেলেকে পুলিশে ধরেছে’: সন্তানের কণ্ঠ নকল করে এআই দিয়ে প্রতারণা, গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র ◈ গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি, পাঠানো হলো কিশোরগঞ্জে ◈ দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম ◈ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স ◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি সংসদে না এলে পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে : জাপা

ইউসুফ আলী বাচ্চু : জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব মহাসচিব হাসিবুল ইসলাম জয় বলেছেন, দেশের মানুষ প্রত্যাশা করে জনগণের স্বার্থ পূরণের জন্য বিএনপি সংসদে যাবে। ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। বিএনপি যদি সংসদে এসে দেশ ও জনগণের কথা না বলে তাহলে তারা পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। সোমবার দুপুরে বনানী বাজারে থানা যুব সংহতির উদ্যেগে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয় বলেন, বিএনপি এখন পর্যন্ত কোনো আন্দোলন দাড় করাতে পারেনি। সরকারকে চাপে ও বেকায়দায়ও ফেলতে পারেনি। অসংখ্য ইস্যু থাকা সত্ত্বেও নেতাকর্মীদের সংগঠিত করে আন্দোলন করতে পারেনি। বিএনপির বারবার ভুল সিদ্ধান্তের কারণেই তারা আজ রাজনৈতিকভাবে দূর্বল দলে পরিণত হয়েছে। তাদের নির্বাচিত এমপিরা যদি সংসদে না যান, তাহলে সেই এমপি যেমন জনবিচ্ছিন্ন হয়ে পড়বে পাশাপাশি বিএনপি আবারও সংকটের মধ্যে পড়বে।

এসময় আরো বক্তব্য রাখেন রংপুর মহানগর জাপা নেতা জাহিদুল ইসলাম, লোকমান হোসেন, খবীর হোসেন প্রমুখ।

  • সর্বশেষ