শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০১:০৩ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানা আয়োজনে যশোরে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস

জাহিদুল কবীর মিল্টন : নানা আয়োজনে যশোরে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উপলক্ষে রোববার সকাল সাড়ে আটটায় জেলা আদালতের সামনে থেকে বের করা হয় র‌্যালি। বেলুন উড়িয়ে ও শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করে র‌্যালির উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঈনুল হকসহ লিগ্যাল এইডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

  • সর্বশেষ