শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৮:২২ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আঞ্চলিক অর্থনীতি উন্নয়নে বাংলাদেশ-ভারতের যৌথভাবে কাজ করা প্রয়োজন, বলেছেন ভারতীয় হাইকমিশনার

মো. আল-আমিন: শনিবার সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেছেন, পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক অর্থনীতিকে এগিয়ে নিতে বাংলাদেশ ও ভারতের যৌথভাবে কাজ করা প্রয়োজন। বাসস

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় চেম্বারগুলোর সাথে বিজনেস টু বিজনেস সম্পর্ক বৃদ্ধি ও সমঝোতা স্মারকের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সিলেটের মাধ্যমে ভারতের সেভেন সিস্টার খ্যাত উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে। ভৌগোলিক সুবিধা, উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ-বান্ধব পরিবেশের কারণে প্রতিবেশী দেশ দু’টির দ্বি-পক্ষিক বাণিজ্য বাড়ারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি তার বক্তব্যে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে ভারতীয় হাই কমিশনের যেকোন কার্যক্রমে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি, সিলেট চেম্বারের সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মো. সাহিদুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ