শিরোনাম
◈ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে : রিজভী  ◈ বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৃষ্টিহীনতার আশঙ্কাও! ◈ জনগণ নিজের জান দিয়েছে, সমাধান দেয়া কোনো ব্যাপার না: কন্টেন ক্রিয়েটর সালমান মুক্তাদীর (ভিডিও) ◈ বঙ্গভবনে প্রথম অফিস, গার্ড অব অনারে বরণ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ◈ কুয়েতে ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসা ও প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়ানোর সুবিধা বন্ধ ◈ সরকারের কাজ জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে দেওয়াই তথ্য মন্ত্রণালয়ের বড় দায়িত্ব: তথ্যমন্ত্রী ◈ মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি! ◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৫:১৫ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে টাঙ্গাইল মডেল থানার এসআই জেসমিনকে পত্যাহার

মহসীন কবির: চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে টাঙ্গাইল মডেল থানার এসআই জেসমিনকে প্রত্যাহার করা হয়েছে। রোববার সকালে তাকে প্রত্যাহার করা হয়। খবর ডিবিসি টিভি

কয়েকদিন আগে সদরের বেলতা গ্রামের একটি হত্যাকান্ডের তদন্তে নামেন টাঙ্গাইল মডেল থানার এসআই জেসমিন। অভিযোগ ওঠে, ওই তদন্ত কর্মকতার সোর্স পোড়াবাড়ি ইউনিয়নের কাবিলাপাড়ার বক্কর আলীর মাধ্যমে গ্রামবাসীর কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করেন।

এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে ওই সোর্স আবারও মোটা অঙ্কের টাকা দাবি করলে গ্রামবাসী তাকে আটক করে। সোর্স আটকের খবর পেয়ে এসআই জেসমিন তাকে উদ্ধার করতে গেলে গ্রামবাসী তাকেও আটকে রাখে। তাদেরকে উদ্ধার করতে থানা থেকে পুলিশ গেলে রাস্তায় গাছ ফেলে প্রায় আধা ঘন্টা রাস্তা অবোরধ করে রাখে গ্রামবাসী।

পরে কৌশলে পুলিশ সদস্যরা এসআই জেসমিন ও ওই সোর্সকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সন্ধ্যার পর গ্রামবাসী একত্রিত হয়ে তাদের শাস্তির দাবিতে থানা ঘেরাও করে। এলাকাবাসীর অভিযোগ, ২৫জনের কাছ থেকে ৫ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত চাঁদা নিয়েছে এসআই জেসমিন।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান রেজা এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান। তিনি বলেন, 'চাঁদাবাজি বা কারো কাছ থেকে টাকা নেয়ার ঘটনা বিধি সম্মত নয়। এ অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। এ ধরণের কাজ আমাদের কোন এসআই যদি করে থাকেন, তবে তার বিরুদ্ধে বিধি সম্মত ব্যবস্থা নেয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়