শিরোনাম
◈ ১২ দিনে ২৮ লাখ ডাউনলোড হয়েছে মেটার মিউজ ◈ চট্টগ্রাম-৩ আস‌নের আওয়ামী লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ঢাকায় গ্রেপ্তার ◈ পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি কে‌নো ভারতকে ক্ষুব্ধ করে তুলছে ◈ দূরপাল্লা ও নগর পরিবহনে কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়া ◈ অস্ট্রেলীয় নারীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ৯০ হাজার ডলার ঘুষের অভিযোগ, গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি (ভিডিও) ◈ ‘ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী ◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা!

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৫:০৭ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে ‘সেন্টকম’ মোতায়েন থাকবে, জানালেন মার্কিন কমান্ডার

রাশিদ রিয়াজ : পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সন্ত্রাসী বাহিনী ‘সেন্টকম’র কমান্ডার কেনেথ ফ্রাঙ্ক ম্যাককেনজি ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বজায় থাকবে। তিনি স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হাস্যকরভাবে ইরানকে সন্ত্রাসবাদে সমর্থনের দায়ে অভিযুক্ত করে বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টিতে ভূমিকা রাখছে ইরান।

মার্কিন কমান্ডার এমন সময় এ দাবি করলেন যখন ইরাক ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের নির্মূলের জন্য ওই দুই দেশের আনুষ্ঠানিক আবেদনে সাড়া দিয়ে ইরান সেখানে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে। ইরানের সমর্থন নিয়ে ইরাক ও সিরিয়া মার্কিন সমর্থিত সন্ত্রাসীদের নির্মূলের যে প্রক্রিয়া শুরু করে তা ওয়াশিংটন কখনোই ভালো চোখে দেখেনি।

মার্কিন সরকার সম্প্রতি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে দেশটির সন্ত্রাসী সংগঠনগুলোর কালো তালিকাভুক্ত করে। পাল্টা ব্যবস্থা হিসেবে একইদিন প্র্রেসিডেন্ট হাসান রুহানির নেতৃত্বাধীন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী- সেন্টকমকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে। পরবর্তীতে ইরানের সংসদে বিল পাসের মাধ্যমে বিষয়টি আইনি বৈধতা পায়।

  • সর্বশেষ