শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৯:০৭ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোবিন্দগঞ্জে ১২ আইপিএল ক্রিকেট জুয়াড়ি আটক

ডেস্ক রিপোর্ট : গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আইপিএল ক্রিকেট জুয়া খেলার সময় ১২ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছেন। থানা পুলিশের একটি টীম এসআই নাজমুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এ অভিযান পরিচালনা করেন। ইনকিলাব।

জানাগেছে, দীর্ঘদিন যাবত গোবিন্দগঞ্জে আইপিএল ক্রিকেট জুয়া চলে আসছে। বেট ৩৬৫ নামক এক ধরণের বিশেষ সফ্টওয়ারের মাধ্যমে এ জুয়া অনুষ্ঠিত হয়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তি থানা পুলিশ গোবিন্দগঞ্জ বন্দর এলাকায় আইপিএল জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলো গোবিন্দপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র সাইদুর রহমান (৩৫), মৃত সন্তোষ সরকারের পুত্র মিথুন সরকার (৩১), আলম মিয়ার পুত্র লিমন (২৫), গোবিন্দপুর ঘোষপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের পুত্র সঞ্চয় (২৮), মহাদেবপুর গ্রামের আইজুল শেখের পুত্র আনোয়ার হোসেন (২৫), গোবিন্দগঞ্জ পুরাতন বন্দরের মৃত অনিল সূত্রধরের পুত্র প্রদীপ সূত্রধর (৩২), বুজরুক বোয়ালিয়া গ্রামের আহমেদ আলীর পুত্র আবুল হোসেন বাদল (৫১), কেশবপুর গ্রামের তিরানু শেখের পুত্র জামিল শেখ (৩০), পান্তাপাড়া গ্রামের অশ্বিনী সরকারের পুত্র কুমার বিশ্বজিৎ (২৯), ঘোষপাড়া গ্রামের আমিনুল ইসলামের পুত্র আবু নাইব মন্ডল (২৫), দূর্গাপুর গ্রামের মদন চন্দ্র দাসের পুত্র পঙ্কজ কুমার দাস (২২) এবং বুজরুক বোয়ালিয়া মধ্যপাড়া মহল্লার জিতেন্দ্রনাথ জিতু সাহার ছেলে অনিক কুমার সাহা (২৭)। আটককৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতরা দীর্ঘদিন যাবত প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বিশেষ ধরণের বেট ৩৬৫ সফ্টওয়ারের মাধ্যমে ক্রিকেট জুয়া চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে এবং আটকৃতদের বিরুদ্ধে জুয়া আইনের ৪ ধারায় থানায় মামলা দায়ে করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়