শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প ◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ পর্যটক ভিসায় এসে অপরাধের সাম্রাজ্য, বিদেশিদের নতুন হটজোন বাংলাদেশ ◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু’র বহুল আলোচিত তৃতীয় সিনেমা ‘আলফা মুক্তি পেয়েছে চার প্রেক্ষাগৃহে

আবু সুফিয়ান রতন : শুক্রবার (২৬ এপ্রিল) মুক্তি পেয়েছে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘আলফা’। ঢাকার বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্স, শ্যামলী সিনেমা ও চট্টগ্রামের প্লাটিনাম মিলিয়ে মোট চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাচ্চুর নির্মিত তৃতীয় সিনেমাটি।

গুণী এই নির্মাতার কাহিনী ও চিত্রনাট্যে সিনেমাটি সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ।

‘আলফা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন- চিত্রশিল্পী আলমগীর কবীর, অভিনেত্রী দোয়েল ম্যাশ ও মুস্তাফিজ নুর ইমরান। এছাড়া গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামানসহ অভিনয় করেছেন আরও অনেকে।

এর গল্পে দেখা যাবে, কখনো কঠিন, আবার কখনো নিন্দনীয় বাস্তবতায় ঠাসা জীবন। দার্শনিক ভঙ্গিতে রাষ্ট্রের অনেক স্পর্শকাতর বিষয় উঠে এসেছে সিনেমাটিতে।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত সিনেমাটি ইতোমধ্যে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে আসন্ন সার্ক চলচ্চিত্র উৎসবেও।

এর আগে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ‘একাত্তরের যীশু’ ও ‘গেরিলা’ নামের দুটি সিনেমা নির্মাণ করেন।

  • সর্বশেষ