শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০১:৩৬ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করা হলো না শিমুলের

টাঙ্গাইল প্রতিনিধি : আফ্রিকাতে সন্ত্রাসীদের গুলিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফিরোজ শিমুল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।

নিহত শিমুল মির্জাপুরের বানাইল ইউনিয়নের হুমায়ুনের ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকার লেনেসিয়া শহরের ব্যবসায়ী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, শিমুল গত ১০ বছর ধরে দক্ষিণ আফ্রিকাতে দোকান করে আসছিলেন। গত ৩ মাস আগে তিনি বাড়িতে জানান, বিয়ের জন্য দেশে ফিরবেন। আর তাই কেনাকাটা থেকে শুরু করে সব কিছু গুছাতে শুরু করেন। আফ্রিকাতে শুক্র ও শনিবার সরকারি ছুটির কারণে দোকানে বেশ ভালো বিক্রি হয় তার।

আরও জানা যায়, গত ২৩ এপ্রিল দোকানের ৪ দিনের বিক্রির জমানো বাংলাদেশের ছয় লাখ টাকা নিজস্ব প্রাইভেটকারে করে ব্যাংকে জমা রাখার উদ্দেশে রওনা হন শিমুল। আফ্রিকার লেনেসিয়া শহরের আফসা ব্যাংকের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা তাকে গুলি করে। এ সময় তার সব টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে শিমুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, আজ শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিমুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ ঘটনায় তার এলাকায় এখন বইছে শোকের ছায়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়