শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০৪:৪৪ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিরিয়ড বিষয়টা যে মেয়েদের জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার মতোই সাধারণ ব্যাপার, তা আপনার ছেলে বা ভাইকে বুঝতে দিন

ডা. হিমেল বিশ্বাস : সামনেই রোজা, পিরিয়ডের কারণে খুব স্বাভাবিকভাবেই আপনার কয়েকটা রোজা মিস হবে, ব্যাপারটা কি আনকমন? না মোটেই না। আপনি লুকালুকি করেন বলেই অনেকে এটাকে নিয়ে মজা নেয়, ঠাট্টা করে। তাহলে আর কি জানিয়ে দিন, আর লুকালকি করবে না।
আপনার উঠতি বয়সের ভাই বা ছেলেকে আপনার পিরিয়ডের ব্যাপারটা খোলসা করে বুঝিয়ে বলুন। এমনভাবে বলুন যাতে সে বুঝতে পারে, আপনি তার উপর পূর্ণ আস্থা আর বিশ্বাস রেখে বলছেন। যদি আস্থার ব্যাপারটা না বুঝতে পারে, সেটাও বলে দিন তাকে যে, তার উপর আপনার আস্থা আছে বিধায় তাকে ব্যাপারটা বলছেন।

মাসিক ব্যাপারটা যে মেয়েদের জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার মতোই নরমাল ব্যাপার, তা আপনার ছেলে বা ভাইকে বুঝতে দিন, তাহলে সে এটা নিয়ে হাসিঠাট্টাও করবে না, আবার রোজার মধ্যে বাসায় বসে আপনাকে লুকিয়ে লুকিয়েও খেতে হবে না, হয়তো সেই আপনার খাবারটা এনে দিবে। ছেলেটা ইউনিক হবে, স্মার্ট হবে, স্মার্টলি বড় হবে আরো এক হাজারটা ছেলের থেকে। এ ছেলে আর যাই হোক, বাঁকা চোখে কোনোদিন কোনো বান্ধবীকে বা মেয়ে কলিগকে জিজ্ঞাসা করবে না যে ‘সে রোজা আছে কিনা?’ তাহলে ব্যাপারটা কি হলো বলেন তো? শিক্ষার শুরুটা ঘর থেকেই হলো, সমস্যার সমাধানটা ঘর থেকেই হলো।

অতীব স্বাভাবিক ব্যাপারটাকে আমরা বিশাল এক রহস্যময়ী চাদরে আড়াল করে রাখতে চাই বলেই ওদের কুশিক্ষাটা আড়চোখে তাকানো কোনো বন্ধুর কাছ থেকে হয়। আর সেজন্য সেও আড়চোখে তাকানো শেখে। আরে বাবা, আমি-আপনিই যদি ওদের না শেখাই তাও কি ওদের শেখাটা বন্ধ থাকবে? অবশ্যই না। শিখবে তো অবশ্যই, কিন্তু সেটা হবে ভুল পথে ভুল উপায়ে, হয়ে যাবে কুশিক্ষা। কিন্তু শিক্ষাটা যদি আপনার থেকে হয়, সেটা হবে ওর জীবনের শ্রেষ্ঠা শিক্ষার একটা। এই ভালো জিনিসিটা ওকে এমনভাবে বুঝান যেন প্রশ্ন করে ‘ছেলেদের হয় না কেন মা? কেন আপু?’ যাতে সে আফসোস করে এতো ভালো জিনিসটা সৃষ্টিকর্তা শুধু মেয়েদেরই কেন দিয়েছেন? পরিচিত কেউ বা বন্ধুদের কেউ পিরিয়ড নিয়ে খোঁচা দিলে তাকে সরাসরি প্রশ্ন করুন, সেখানেই সবার সামনেই ‘আপনার বা তোমার মায়ের হতো না?

জানেন তো মা ব্যাপারটা কতোটা সেন্সিটিভ।’ রোজা তো, তার বাসায় নিজেরা খরচ করে ইফতারের আয়োজন করুন, তার মা, বউ সবার মধ্যে পিরিয়ডের ব্যাপারটা আলোচনায় নিয়ে আসুন, সমাধান হবেই।

কর্মস্থলে, রাস্তাঘাটে কথা শুনে এসে তাকে ঝগড়া গালি দিলে কোনোদিন সমাধান হবে না, কোনো জিনিসেরই তা হয়নি। কারণ সমস্যার শুরুটা ঘর থেকেই। ব্যাপারটা যতো রহস্যময় করবেন, ততো ঝামেলা বাড়বে, জটিল হবে। আর দিন শেষে গালির ঝড় উঠাবেন আমাদের এই পুরুষ জাতটার উপর... পুরুষকে বুঝতে দিন... ‘যে নারীর যে কারণ থেকে তোমার জন্ম, সেই কারণে কোনো নারীকে যেন চুপসে থাকতে না হয়। শ্রদ্ধেয় মা, স্নেহধন্য বোন বা প্রিয়তমা স্ত্রী সবাই এই একই লাইনের মানুষ, তাদের সবার পিরিয়ড হয়, আর তা হয় বলেই আমি-আপনি সবাই পৃথিবীর মুখ দেখতে পেরেছি।’ আর ভেবে দেখুন তাহলে আমরা কতোবড় গর্ধব যে, যেখান থেকে জন্ম, শিক্ষার অভাবে, কুশিক্ষার প্রভাবে তা নিয়ে টিটকারি করি, হাসিঠাট্টা করি! লজ্জা লজ্জা! এগিয়ে আসুন, লম্বা একটা দম দিন, এরপর বলা শুরু করুন... জানেন তো, পারিবারিক শিক্ষার ফল কখনো বৃথা হয়নি, ইতিহাস তাই বলেছে, জন্মও তাই বলবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়