শিরোনাম
◈ শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী, দিলেন গুরুত্বপূর্ণ বার্তা ◈ চলতি বছরেই দেশে ফিরবো: শেখ হাসিনা ◈ ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি ◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুগদা হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে : হাবিবুর রশীদ ◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০২:৪২ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত শ্রীলঙ্কায় ক্যাথলিক গির্জা বন্ধের নির্দেশ

ফাহিম বিজয় : শ্রীলঙ্কায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশটির সব ক্যাথলিক গির্জা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইস্টার সানডে পালনকালে ক্যাথলিক চার্চে ভয়াবহ বোমা হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির একজন জ্যেষ্ঠ ধর্মযাজক বৃহস্পতিবার এ ঘোষণা দেন। এনটিভি

ওই ধর্মযাজক বলেন, নিরাপত্তা বাহিনীর পরামর্শে আমরা সব গির্জা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গির্জায় কোনো ধরনের জমায়েত করা যাবে না। সংবাদ সংস্থা বাসস ও এএফপি এ খবর দিয়েছে।

এদিকে শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা বলেছেন, দেশব্যাপী গির্জাগুলোতে ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

গত রোববার খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালনকালে শ্রীলঙ্কার তিনটি চার্চ ও চারটি হোটেলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫৯ জন প্রাণ হারায়। এতে পাঁচ শতাধিক লোক আহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়