শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ১০:৫০ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ববির প্রশাসনিক পদ থেকে শিক্ষকসহ ৫০ জনের পদত্যাগ

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : ববি’র উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ৫০জন শিক্ষক ও কর্মকর্তা। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সভা শেষে এ ঘোষণা দেয়া হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া জানান, ভিসির অপসারণের দাবিতে শিক্ষার্থীরা টানা ১ মাস আন্দোলনের পর বুধবার থেকে আমরণ অনশন শুরু করেছেন। তাই এই মুহূর্তে শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে আমাদের কী করনীয় থাকতে পারে- সে বিষয়টি নিয়ে আমরা জরুরি সভা করেছি। সভার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদের দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তারা সর্বসম্মতিক্রমে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

  • সর্বশেষ