শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:৪৩ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত

জুলফিকার শাহীন : বুধবার সকালে  নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে ইউএসএআইডি’র কৃষি ও খাদ্য সহায়তা বিষয়ক কর্মসূচি পরিদর্শন করার সময় রাষ্ট্রদূত আল রবার্ট মিলার।

সেখানে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আবিষ্কৃত বিএইউ-এসটিআর ড্রায়ার (ধান শুকানো) যন্ত্র পরিদর্শন করেন তিনি।
ইউএসএআইডি’র উন্নয়ন কর্মসূচিগুলোর প্রভাব সম্পর্কে সরাসরি সাধারণ মানুষের কাছ থেকে জানাই ছিল এ সফরের উদ্দেশ্য। এসব কর্মসূচি কীভাবে কৃষিতে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করছে তা পরিদর্শন করেন রাষ্ট্রদূত।

এসময় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, ড. মো. মুঞ্জুরুল আলম, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে, নেত্রকোনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাজাহান মিয়া, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান উপস্থিত ছিলেন। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়