শিরোনাম
◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:৩৩ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রানা প্লাজায় স্বজনহারা গাইবান্ধার অর্ধশত শিশুর দায়িত্ব নিয়েছে অর্কা হোমস

নুর নাহার : রানা প্লাজায় স্বজনহারা গাইবান্ধার অর্ধশত শিশুর দায়িত্ব নিয়েছে রাজশাহী ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অর্কা। কঞ্চিপাড়ায় সংগঠনের সদস্যদের উদ্যেগে প্রতিষ্ঠিত অর্কা হোমস বিনামূল্যে থাকা খাওয়া, লেখাপড়া ও বিনোদনের সুযোগ পাচ্ছে শিশুরা। যমুনা টিভি

অষ্টম শ্রেণির ছাত্র আলিফ হোসেন মাত্র ৯ বছর বয়সে রানা প্লাজার ট্রাজেডিতে স্নেহময়ী মাকে হারায়। সেই থেকে তার ঠিকানা অর্কা হোমস।  আলিফ বলেন, আমার যখন মায়ের কথা মনে পড়ে খুব খারাপ লাগে। বিশেষ করে সকালে মা আমাকে ঘুম থেকে ডেকে দিতো যখন কেউ ডাকে না তখন অনেক কষ্ট লাগে।

আলিফের মতো স্বজন হারানো অর্ধশত শিশুর ঠাঁই হয়েছে এখানে। পরম যত্নে  লালন পালন করছে হোমস কর্তৃপক্ষ। এক সাথে লেখাপড়া, খেলাধুলা, থাকা খাওয়াসহ বিনোদনের সুযোগ পাচ্ছে শিশুরা। এক আশ্রিতা শিশু বলে, লেখাপড়ার পাশাপাশি আমার যতো ইচ্ছা রয়েছে এখান থেকেই যেনো তা পুরণ করতে পারি।

রানা প্লাজা দুর্ঘটনায় স্বজনহারা শিশুরা এর সাথে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তি চেয়েছে। অনাথ শিশুদের স্বপ্ন পূরণে আগামীতেও সব ধরনের পদক্ষেপ নেয়ার আশ্বাস অর্কা হোমস সভাপতির।  অর্কা হোমস সভাপতি জাহিদুল হক বলেন, উত্তম একটি পথে তারা যাতে তাদের জীবন ধারণ করতে পারে এবং যে কোনো পেশায় তারা পৌঁছাতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
২০১৩ সালে রানা প্লাজার ট্রাজেডিতে গাইবান্ধার অর্ধশত শ্রমিক প্রাণ হারায়। নিহতদের সন্তানদের নিয়ে পরের বছর যাত্রা শুরু করে অর্কা হোমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়