শিরোনাম
◈ জুলাইয়ে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে প্রায় ৩ গুণ বেশি পরিশোধ ◈ পোশাকনির্ভর রপ্তানি কমাতে নতুন ৫ খাত খুঁজছে সরকার ◈ সৌরশক্তিতে বিনিয়োগ বাড়াতে প্রণোদনা : ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা দেবে সরকার ◈ আ.লীগ প্রশ্নে দিল্লির মনোভাব কি পাল্টাচ্ছে? ◈ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি যুবকের আত্মহত্যা ◈ মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা ◈ নেপালে বন্যা: এক শিক্ষকের তাৎক্ষণিক সিদ্ধান্তে যেভাবে বেঁচে গেল ৯০০ শিক্ষার্থী ◈ নিজ সন্তান বি‌ক্রি করে আইফোন ক্রয়! ◈ জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ গেন্ডারিয়ায় হঠাৎ গোলাগুলি-মারামারি, নারীসহ গুলিবিদ্ধ ৩

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:২২ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলানে ট্রাম্পের নামে শহর নির্মাণ করবেন নেতানিয়াহু

আব্দুর রাজ্জাক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মার্চে গোলান মালভূমিকে ইসরায়েলের ভূমি হিসেবে স্বীকৃতি দেয়ায় তার সম্মানেই এই পদক্ষেপ। ৫ম বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত হওয়ার পর স্বপরিবারে গোলান সফরে গিয়ে মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহু তার এই ইচ্ছার কথা জানান। আল-জাজিরা

নেতানিয়াহু বলেন, ‘‘ট্রাম্প যখন গোলানকে ইসরায়েলের ভূমি হিসেবে স্বীকৃতি দেন তখন সকল ইসরায়েলি মনে মনে এই সিদ্ধান্ত নিয়েছে। গোলানে ‘ডোনাল্ড জে ট্রাম্প’ নামে নতুন বসতি তৈরি করতে আমি পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করবো।’’

১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা সত্ত্বেও ১৯৮১ সালে ইসরায়েল গোলানের পশ্চিমাংশ তাদের ভূমির অংশ করে নেয়। গোলানকে ইসরায়েলের ভূমি হিসেবে স্বীকৃতি দেয়ায় ট্রাম্পের সিদ্ধান্তকে সিরিয়ার সার্বভৌমত্বের জন্য মারাত্মক আঘাত হিসেবে অভিহিত করেছে দেশটি।

  • সর্বশেষ